• লিড নিউজ
  • রাজনীতি

‎স্বাস্থ্যখাতে দুর্নীতির তদন্তে কমিটি গঠনের দাবি এবি পার্টির ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতের দুর্নীতি তদন্তে দ্রুত সময়ের মধ্যে সরকারকে একটি স্বাধীন কমিটি গঠনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। একই সঙ্গে হামের টিকা কার্যক্রমে থাকা অসঙ্গতিগুলো খুঁজে বের করারও আহ্বান জানিয়েছে দলটি।

‎বুধবার (১৩ মে) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

‎তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে দুর্নীতির হাবে পরিণত হয়েছে। প্রতি অর্থবছরে স্বাস্থ্যখাতে বিপুল পরিমাণ বরাদ্দ দেওয়া হলেও তা যথাযথভাবে বণ্টন ও ব্যবস্থাপনা করতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

‎হামের টিকা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিষয়টি নিয়ে ঢালাওভাবে অন্তর্বর্তী সরকারকে দায়ী করা ঠিক হবে না। তার দাবি, আগের বছরগুলোতে টিকাদানের উচ্চহার দেখানো হয়েছিল। তাই বাস্তবে কোথায় এবং কীভাবে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, সেটি তদন্ত করে বের করা প্রয়োজন।

‎তিনি আরও বলেন, আওয়ামী লীগের শেষ বাজেটে যেখানে ৪০০ কোটি টাকার মতো বরাদ্দ ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার এক হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। টিকা সরবরাহও নিয়মিত আসছে, কোনো সংকট নেই।

‎ব্যারিস্টার ফুয়াদের ভাষ্য মতে, পরিকল্পিতভাবে বিভিন্ন বিভ্রান্তিকর আলোচনা সামনে এনে প্রকৃত সমস্যা ও সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে। এ কারণে রাষ্ট্র হিসেবে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo