ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বৈচিত্রকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাধারণ পাঠাগার মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উপ-ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম এবং পাটজাত পণ্য তৈরিকরন প্রতিষ্ঠান পড়শীর নির্বাহী পরিচালক এম ছাইদুল হক । এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হাসানুল ইসলাম, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এনামুল হক টিপু। এতে বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদক,রপ্তানিকারক,উদ্যোক্তা ও স্বত্বাধিকারীগণ এ প্রশিক্ষণে অংশ নেন।
নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ভওয়াখালী জমাদ্দার পাড়ায় দীর্ঘ...
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদ্রাসা নির্মাণের জন্য গাছ...
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সঙ্গে বাদানুবা...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত...
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস...

মন্তব্য (০)