• সমগ্র বাংলা

চাটমোহরে কর্মকর্তাদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের এমপি রুমার মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পাবনা- সিরাজগঞ্জ) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, সরকারি কার্যক্রমের গতি বৃদ্ধি ও স্থানীয় জনগণের সমস্যা সমাধানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এলাকার উন্নয়ন ও সেবার মান বাড়াতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারাও নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

মন্তব্য (০)





  • company_logo