• সমগ্র বাংলা

ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর নতুন বাজার  এলাকায় ছেলে-মেয়ের পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে নিরীহ পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে ) বিকেলে এলাকাবাসী ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে নির্দোষ মোহাম্মদ জিয়া মল্লিকের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। 

এ সময় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অভিযোগ করেন, একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে জিয়া মল্লিকের পরিবার সহ আত্মীয়-স্বজনকে  হয়রানি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ জিয়া মল্লিকের ছেলে জিহাদ মল্লিক এবং রাশেদুল ইসলাম মিঠুর  মেয়ে মুক্তা আক্তার ভালোবাসার সম্পর্কের কারণে বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে মুক্তা আক্তারের মাতা সাফিয়া বেগমের একটি মামলা দায়ের করলে পুলিশ জিহাদ মল্লিকের  পিতা মোহাম্মদ জিয়া মল্লিককে গ্রেফতার করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ছেলে-মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্তের দায় পরিবারের অন্য সদস্যদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। তারা দাবি করেন, মোহাম্মদ জিয়া মল্লিক নির্দোষ এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।

এলাকাবাসী প্রশাসনের প্রতি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুত মোহাম্মদ জিয়া মল্লিকের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo