• সমগ্র বাংলা

বগুড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : 'আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন' প্রতিপাদ্যতে বগুড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।

কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের বনানী প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

সভায় সাংসদ সুরাইয়া জেরিন বলেন, স্বাস্থ্যসেবাখাতে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাস্থ্যখাতের উন্নয়ন করতে হলে এই পেশার সাথে যুক্ত সকলকে সমৃদ্ধ করতে হবে। এক্ষেত্রে তাদের এগিয়ে নিতে যা যা করণীয় সেই উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, ভয় পাওয়ার দিন শেষ। আগামীর প্রতিটি দিন সাহসের সাথে সকল প্রতিবন্ধকতা জয় করতে হবে। এক্ষেত্রে পাঠ্য বই অধ্যায়নের পাশাপাশি শিক্ষাজীবন থেকেই নার্সদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে বেশি গুরুত্ব দিতে হবে।

কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছা: লুৎফুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সদস্য সচিব ডা: এম এ ওয়াহেদ, বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো: শাহাবউদ্দিন, প্রতিষ্ঠানটির পরিচালক নূরে শবনম সানজিদা এবং নিউরন নার্সিং ভর্তি কোচিং বগুড়ার পরিচালক মোশারফ হোসেন। আয়োজনে প্রায় ২ শতাধিক নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo