• সমগ্র বাংলা

১৭ বছরে ফ্যাসিষ্ট সরকার দেশি সম্পদ অবহেলা করেছে, বিএনপি দেশের সম্পদ ব্যবহার করে দেশের উন্নয়ন করবে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, ১৭ বছর একটি ফ্যাসিষ্ট সরকার দেশ শাসন করেছে তারা দেশী সম্পদ অবহেলা করে বিদেশী ইমপোট করার ব্যবস্হা করেছিল। আমরা গত নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের প্রধান মন্ত্রী মনে করেন আমরা জনগনের সরকার। জনগনের যে সম্পদ আছে আমরা তা আহরন করতে চাই, দেশের উন্নতির জন্য দরকার জ্বালানী। নিজের জ্বালানী থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করবো। সবাইকে নিয়ে দেশের সম্পদ আহরন করে যেন দেশের উন্নয়নে ব্যবহার করতে পারি।

আজ মঙ্গলবার দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জ্বালানী মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ.জেড. এম জাহিদ হোসেন এমপি , বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া এমপি, এজেডএম রেজোয়ানুল হক এমপি,  সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এবং বড় পুকুরিয়া কয়লা খনির ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী.মোঃ শাহ আলম বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা।

পরে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পৃথক বৈঠক মিলিত হন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীসহ সফর সঙ্গীরা।

মধ্যপাড়া খনিতে উত্তোলিত পাথরের মধ্যে নদী শাসনে বোল্ডার সাইজ এবং রেলপথে ব্যবহার উপযোগি সাইজের অবিক্রত রয়েছে প্রায় সাড়ে ৪শত কোটি টাকার পাথর। এপ্রসঙ্গে জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী টুকু বলেন, ফ্যাসিষ্ট সরকার কোন একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য নিজের দেশের মাটির নিচে থাকা পাথরকে ধ্বংস করে তাদেরকে সুবিধা দিয়েছে। আমরা জনগনের সরকার। আমরা এসে দেখলাম। দেশের এই যেন পাথর আগে বিক্রি হয়, পরে বিদেশের বিষয়।

মন্তব্য (০)





image

নড়াইলে ৫৫ লাখ টাকার চেক বিতরণ, উপস্থিত দুই আসনের সংসদ সদস...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন ...

image

আপনাদের সাথে নিয়ে হাতে হাত ধরে গ্রাম-গঞ্জে, মাঠে-ঘাটে ঘুর...

পাবনা প্রতিনিধি : জীবন দিয়ে হলেও অবহেলিত পাবনা-৩ এলাকার উন্ন...

image

রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেসে...

image

টেকনাফে যৌথ অভিযান : বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবা...

কক্সবাজার প্রতিনিধি :  বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ...

image

পাবনায় ইউপি মার্কেটের পজিশন বরাদ্দ নিয়ে চেয়ারম্যান ও ব্যব...

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন পরিষদের ...

  • company_logo