• গণমাধ্যম

সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পাবনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু এশিয়া পোষ্টের

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পাবনায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোষ্ট।

সোমবার (১১ মে) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে পোর্টালটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন এশিয়া পোষ্টের পাবনা জেলা প্রতিনিধি রাকিব হাসনাত।

এসএ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান। তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে অনলাইন সংবাদমাধ্যমের গুরুত্ব অনেক বেড়েছে। দ্রুত তথ্য পৌঁছে দিতে এবং জনমত গঠনে এসব গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ইতিবাচক কর্মকাণ্ড যেমন গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন, তেমনি কোনো সদস্যের অনিয়ম বা অপকর্ম থাকলে সেটিও বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা উচিত। সাংবাদিকদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ ইকবাল হোসাইন। তিনি বলেন, পেশাদারিত্ব ও নৈতিকতার সমন্বয়ে এশিয়া পোষ্ট সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা যায়। পাশাপাশি অবহেলিত জনপদের সমস্যা, অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলোও সামনে আনার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নিউজ২৪-এর জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি নবী নেওয়াজ এবং দৈনিক পাবনার চেতনার প্রধান সম্পাদক এসএম আদনান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মো. রাউজ আলী, এখন টেলিভিশনের মাসুদ রানা, দেশ টিভির পাবনা প্রতিনিধি পলাশ হোসাইন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, সময়ের আলোর প্রতিনিধি ফেরদৌস হাসান, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি আলমগীর হোসেন অর্থ প্রমুখ। জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে কেক কেটে এশিয়া পোষ্টের পাবনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে এশিয়া পোষ্ট আগামী দিনে দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করবে।

মন্তব্য (০)





image

‎বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি ‎

নিউজ ডেস্কঃ আজ ৩ মে (রোববার) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।...

image

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূতিতে তিনদিনের বর্ণ...

পাবনা প্রতিনিধি : গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর পূরণ করে ৬৬ বছরে পদ...

image

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহিদ সম্প...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

পদ্মার বুকে দেশবরেণ্য সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত মিল...

মাদারীপুর প্রতিনিধি : নীল আকাশ, টলমল পদ্মার জল আর শীতল বাতাস...

image

‘অর্থকণ্ঠ’ ও ‘বিজনেস আমেরিকা’র যৌথ উদ্যোগে স্বপ্নজয়ী নারী...

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় অর্থ-শিল্প-বাণিজ্য...

  • company_logo