• সমগ্র বাংলা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হেনস্তার প্রতিবাদে কেরানীহাটে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রশাসনিকভাবে হেনস্তা, জেলে প্রেরণ এবং “দালাল” বলে অপমানের প্রতিবাদে কেরানীহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় কেরানীহাটে আয়োজিত এ প্রতিবাদী মানববন্ধনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও এরিয়া ম্যানেজার ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। “অধিকার আদায়ে” শীর্ষক এ কর্মসূচিতে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের অন্যতম শিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি হলেও মাঠ পর্যায়ে তারা প্রতিনিয়ত নানা অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

বক্তারা আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। প্রশাসনিকভাবে হেনস্তা, জেলে প্রেরণ এবং “দালাল” আখ্যা দিয়ে পেশার মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেরানীহাট এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ সরওয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাবু রাজীব রুদ্র, চট্টগ্রাম দক্ষিণ জেলা ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি বাবু বিজয় বড়ুয়া, কেরানীহাট মডেল ফারিয়ার সভাপতি মোঃ আবু সুফিয়ান তারেক, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সাতকানিয়া মডেল ফারিয়ার সভাপতি আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম।

বক্তারা বলেন, দ্রুত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি এবং কর্মবিরতি ঘোষণা করা হবে।

 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo