• সমগ্র বাংলা

পাবনায় অস্ত্র ও মাদকসহ আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুর রব ওরফে আব্দুল্লাহ (৫৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মে) রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক আব্দুর রব ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রব দীর্ঘদিন ধরে মাটি ও বালুর ব্যবসার আড়ালে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। এছাড়াও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার ও আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আব্দুর রবের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার ঘর থাকা একটি ওয়ান শ্যুটার গান, ১৩টি শর্টগানের কার্তুজ এবং ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি আরো জানান, আটক আব্দুর রবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo