• সমগ্র বাংলা

ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজি, নির্যাতন ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

শনিবার (৯ মে) বিকেলে বোয়ালমারী পৌরসভাস্থ মাদ্রাসা মার্কেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, শেখর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামাল আহমেদ গত সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলেও বর্তমানে জনৈক কেন্দ্রীয় কৃষকদল নেতার আশ্রয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন।

 লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত ১৭ মে মোড়া গ্রামের সিরাজুল ইসলাম ও সাকিবুর রহমানকে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেন চেয়ারম্যান কামাল আহমেদ। পরবর্তীতে পুলিশ তাদের উদ্ধার করে। এছাড়া ঐতিহ্যবাহী কাটাগড়ের মেলা থেকে অবৈধ নিলামের মাধ্যমে ৩৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

নেতারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ থেকে আগত 'নব্য বিএনপি' নামধারী ব্যক্তিরা ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিশেষ করে উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন ও ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশসহ বেশ কয়েকজনকে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আসামি করা হয়েছে। পাশাপাশি বাগডাঙ্গা গ্রামের এক নারীর জমি দখল ও গাছ কেটে নেওয়ার ঘটনায় চেয়ারম্যানের মদদপুষ্টদের অভিযুক্ত করা হয়।

 সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে আগত এই নব্য বিএনপিরা বিভিন্ন হাটবাজারে চাঁদাবাজি চালাচ্ছে, যার ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অবিলম্বে এই চাঁদাবাজদের লাগাম টানতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনির হোসেনসহ অন্যন্য নেতৃবৃন্দরা।

 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo