• সমগ্র বাংলা

পাবনায় ধান উড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে উঠানে ধান উড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত তাসলিমা খাতুন (৩৫) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকাল ৫ টার দিকে একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের বাড়ির উঠানে ধান উড়ানো ফ্যানের সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo