• সমগ্র বাংলা

জলবায়ু সুবিচারের দাবিতে লালমনিরহাটে তরুণদের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি : ‎১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে লালমনিরহাটে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা করেছেন শতাধিক তরুণ জলবায়ু কর্মী।

শুক্রবার সকালে লালমনিরহাট মিশন মোড়ে শুরু হয়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে।

সমাবেশে রঙিন ব্যানার ও পোস্টার হাতে তরুণদের স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। "ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই”, “জীবাশ্ম মুক্ত বাংলাদেশ চাই”, “সৌরশক্তি বাড়াও, দূষণ কমাও”, “আমার ভবিষ্যৎ, আমার অধিকার” ইত্যাদি স্লোগান দেন তারা।

‎এ সময় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়ের সভাপতি আতিকুর রহমান শাকিল,ইয়ুথনেট গ্লোবালের কো-অর্ডিনেটর আজহারুল ইসলাম,স্বপ্নের গোকুন্ডার পরিচালক বিপ্লব হোসাইন,ভিবিডি লালমনিরহাটের সভাপতি জাহাঙ্গীর আলম,লাল সবুজ সোসাইটির সদস্য সুমাইয়া মায়া,ঝংকার যুব সংস্কৃতি সংগঠনের সম্পাদক শিব সুন্দর বর্মন,সভাপতি,নাঈম হোসাইন,আস্থা যুব কল্যাণ ফান্ডের সাধারণ সম্পাদক নাঈম রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউসুফ আলী, এতে সমাপনী বক্তব্য রাখেন,অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন।

বক্তারা বলেন, জ্বালানি নীতিতে নবায়নযোগ্য শক্তিকে অগ্রাধিকার না দিলে দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বন্ধের পাশাপাশি জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণের দাবি জানান।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo