ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নানা আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আইইবি বগুড়ার উদ্যোগে দিবসটি উপলক্ষে শহরের উপশহর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা অংশ নেন।
এর আগে সকাল পৌণে ৮ টায় আইইবি বগুড়া কেন্দ্রে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো ও শপথ বাক্য পাঠের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনের দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ বগুড়া কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এএফএম আব্দুল মতিন, সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ ইফতেখার হোসেন, প্রকৌশলী আবু রায়হান, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা, দেশের অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং টেকসই উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের উন্নয়নে দক্ষ ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকৌশলী তৈরির আহ্বান জানান তারা।
এছাড়াও দিনব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে সন্ধ্যা ৭টায় 'ফিউচার আরবান ইঞ্জিনিয়ারিং স্কোফ অফ বগুড়া সিটি কর্পোরেশন' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে সংগঠনের পক্ষে কি-নোট উপস্থাপন করেন টিএমএসএস এর প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে প্রবীণ প্রকৌশলীদের সংবর্ধনা এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত ...
পাবনা প্রতিনিধি : পাবনার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস...
বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছ...

মন্তব্য (০)