• সমগ্র বাংলা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকাসক্তের কারাদণ্ড, চোলাইমদসহ এক কারবারি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন ও পুলিশ। পৃথক দুই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে চোলাইমদসহ আরও একজনকে আটক করে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছৈলার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে মাদক সেবনের দায়ে বক্তারপুর ইউনিয়নের ফুলদী উত্তরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে রোমান শেখ (২৮) এবং আম্বর আলী শেখের ছেলে রোমান শেখকে (২৭) আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

এদিকে, পৃথক আরেকটি অভিযানে কালীগঞ্জ থানার পুলিশ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে পিন্টু গমেজ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৬ মে) দিবাগত রাত প্রায় ১১টার দিকে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. ইব্রাহীম শেখ। আটক পিন্টু গমেজ তুমুলিয়া এলাকার বাসিন্দা এবং লুকাশ গমেজের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo