• সমগ্র বাংলা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে হেড মাঝি নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় নূর কামাল ওরফে জোস কামাল নামের একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ক্যাম্প -৮ ইস্ট এর হেড মাঝি ও আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) প্রধান নবী হোসেনের ছোট ভাই এবং 

৬ মে বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ কামালকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগের দিন ৫ মে সন্ধ্যায় আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন (এআরও) প্রধান হালিমকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। সাম্প্রতিক সময়ে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন গুলোর পাশাপাশি কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআর ও ইউসিপিআর এর মধ্যে বিরোধ -দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo