• সমগ্র বাংলা

কালীগঞ্জে অবৈধ বালু-মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে পৃথক দুই অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ মে  উপজেলার ছাতিয়ানী এলাকায় পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সামশুল হক খন্দকার (৬৫) নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডপ্রাপ্ত সামশুল ওই এলাকার ইউসুফ আলী খন্দকারের ছেলে এবং তিনি স্থানীয়ভাবে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরদিন ৫ মে একই উপজেলার রাথুরা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে একই আইনের আওতায় কাজী আমজাদ হোসেন (৬৭) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার আকবর আলীর ছেলে।

দুই দিনের অভিযানে মোট দুটি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. আলামিন ভূইয়া।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo