• সমগ্র বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে  সন্ত্রাসীদের গুলিতে বাহিনী প্রধান হালিম  রোহিঙ্গা নিহত হয়েছে । মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। বিবাদমান দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা কেফায়েত উল্লাহ হালিম। সে হালিম গ্রুপের প্রধান বলে জানা যায়। 

এপিবিএন সূত্রে জানা যায়, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট থেকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল যোগে নিজ নিজ শেডে ফেরার পথে ক্যাম্প-৮ ইস্টের এ-৩২ ব্লক এবং ৭নং ক্যাম্পের মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে  প্রস্তুতি নিয়ে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। আকস্মিক এই হামলায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় কেফায়েত উল্লাহ হালিম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ৭ নম্বর ক্যাম্পের এফ-২ ব্লকের বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় একই ক্যাম্পের এ-৪ ব্লকের তোফাইল আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৭) ও জি ব্লকের নুর মোহাম্মদ আহত হয়েছেন। তাদেরকে প্রথমে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফ্রেন্ডশীপ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, “ঘটনার সংবাদ পেয়ে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অজ্ঞাতনামা সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সংশ্লিষ্ট ক্যাম্প এলাকায় পুলিশী অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo