• লিড নিউজ
  • রাজনীতি

‎এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। সোমবার (৪ মে) বিকেলে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হবেন। এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের কেন্দ্রীয় একাধিক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

‎এই যোগদানকে সামনে রেখে ওয়ারিয়র্স অব জুলাইয়ের একটি প্রতিনিধিদল এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসানসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই আমরা সম্মিলিতভাবে এনসিপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান প্রেক্ষাপটে সরকারের যে মনোভাব, তাতে ছোট সংগঠন থেকে লড়াই করে কাঙ্ক্ষিত ফল মিলছে না। তাই ঐতিহাসিক এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‎সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী বলেন, যেই সংস্কারের চিন্তা মাথায় রেখে আমরা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলাম, বর্তমান সরকারের তাতে অনীহা আজ স্পষ্ট। সংস্কারের সেই আশা বাঁচিয়ে রাখতে জুলাইয়ের ভ্যানগার্ড এনসিপির মিছিলে যোগ দেওয়ার বিকল্প নেই।

‎এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই যোগদানকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের একটি বড় অংশ এনসিপির রাজনীতিতে যুক্ত হওয়া আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সব শ্রেণিপেশার মানুষ এখন দেশের স্বার্থের রাজনীতি করতে এনসিপিকে বেছে নিচ্ছেন। আমরা মানুষের জীবনের সমস্যা সমাধানের রাজনীতি করে যাব।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo