• সমগ্র বাংলা

নড়াইলে ১৫ লাখ টাকার গাঁজাসহ নারী গ্রেফতার, সহযোগি পলাতক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৪ মে) দুপুর  ১২টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক রুচিয়া বেগম ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পাখিমারা গ্রামে অভিযান চালায়। অভিযানে রুচিয়া বেগমের ঘরের খাটের নিচ থেকে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, এই মাদক ব্যবসার সঙ্গে একই গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) জড়িত। তবে অভিযানের সময় বিপুলকে খুঁজে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উপ-পরিচালক গোলক মজুমদার আরও জানান, আটক নারী ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo