• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ১৯ হাজার ৫০০ ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক, পেটে লুকিয়ে পাচার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চারজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

রোববার (৩ মে) রাত আনুমানিক ৮টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-১৫ (সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—একটি বড় মাদকের চালান বাসযোগে চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে ঠাকুরদিঘী বাজার এলাকায় অবস্থান নিয়ে র‍্যাব সদস্যরা বাসটি থামিয়ে যাত্রীদের মধ্যে সন্দেহভাজন চারজনকে শনাক্ত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করে।

পরবর্তীতে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। এক্স-রে ও নিবিড় পর্যবেক্ষণের পর তাদের পেট থেকে পায়ুপথে নির্গত ইয়াবার পুটলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ১৯ হাজার ৫০০ পিস।

র‍্যাব জানায়, আটকরা বিশেষ কৌশলে ইয়াবা ছোট ছোট পলিথিনে প্যাকেট করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মুখ দিয়ে গিলে পেটে জমা রাখত। পরে নির্দিষ্ট স্থানে পৌঁছে তা মলত্যাগের মাধ্যমে বের করে সরবরাহ করত। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা যাত্রীবাহী বাস ব্যবহার করত।

র‍্যাব-১৫ (সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প)-এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মেহেদী আলম জানান, আটকরা দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে মাদক পাচারের সঙ্গে জড়িত এবং নিয়মিতভাবে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo