• সমগ্র বাংলা

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : বারবার যান্ত্রিক ত্রুটির কারনে পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধ কয়লা ভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের মধ্যে একমাত্র সচল ছিল ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি।  অন্যদিকে ৫ বছর ধরে বন্ধ ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২  নম্বর আরেকটি ইউনিট।  এছাড়াও ওভার হোলিং ( রক্ষণাবেক্ষণ) এর কাজের জন্য বন্ধ রয়েছে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, কেন্দ্রে ১ নম্বর ইউনিটে বয়লারের আরেকটি টিউব বিষ্ফোরিত হয়ে (২ এপ্রিল) শনিবার রাত থেকে বিদ্যুৎ উৎপাদন পুরো বন্ধ রয়েছে। বয়লারের ( উপত্তপ্ত)  গরম পানি শীতল  এবং টিউব পরিবর্তন করে বিদ্যুৎ উৎপাদনে ফিরতে আরো ৫দিন সময় লেগে যেতে পারে।  এর আগে গত ২৫ এপ্রিল একই ইউনিটে আরেকটি টিউবে বিষ্ফোরন ঘটে ৬দিন বন্ধ ছিল বিদ্যুৎ উৎপাদন।  টিউব পরিবর্তন করে গত শুক্রবার রাত ১০টার দিকে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছিল ইউনিটটি। জাতীয় গ্রীডে যোগ হচ্ছিল ৫৫ থেকে ৬০ মেগাওয়াট করে বিদ্যুৎ। ২৪ ঘন্টার মধ্যে আরেকটি টিউব বিষ্ফোরিত হয়ে বিদ্যুৎ উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে। বয়লারে তৈরি বাষ্প ইঞ্জিনে পৌছাতে অসংখ্য টিউব রয়েছে প্রতিটি ইউনিটে।

পাশ্ববর্তী  বড়পুকুরিয়া কয়লাখনির উত্তেলিত কয়লার ব্যবহার নিশ্চিত এবং কৃষি প্রধান উত্তরাঞ্চলের ৮ জেলায় সেচ সুবিধার সুবিধার্থে ২০০৬ সালে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়েছিল। শুরুতে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২টি ইউনিটে শুরু হয়েছিলবিদ্যুৎ উৎপাদন।  বিদ্যুতের চাহিদা পুরনে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট যুক্ত করা হয়েছিল। ত্রুটিসহ বিভিন্ন কারনে  কখনো পূর্ণ সক্ষমতায়  বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়নি কেন্দ্রটিতে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo