• সমগ্র বাংলা

জামালপুরের পথে লিমনের মরদেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। 

সোমবার (৪ মে) সকালে বিমানবন্দরে লিমনের মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন তার স্বজনরা।

শোকাহত পরিবার জানায়, মরদেহটি জামালপুরের মাদারগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়া বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, এমন ঘটনা যেন আর কোনো পরিবারের সঙ্গে না ঘটে।

তিনি জানান, জীবিত অবস্থায় লিমন অভিযুক্ত হত্যাকারী সম্পর্কে পরিবারের কাছে অসংগত আচরণের কথা উল্লেখ করেছিলেন এবং তাকে ‘সাইকো ধরনের’ ব্যক্তি বলেছিলেন।

পরিবারের সদস্যরা জানান, স্বপ্ন পূরণের আশায় যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া লিমনের সেই স্বপ্ন আজ থেমে গেছে কফিনবন্দি হয়ে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় শোকের ভারে নুয়ে পড়েন স্বজনরা।

লিমনের মামা জানান, আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দ্রুতই জামালপুরে নেওয়া হবে, যেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন। পরে ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের পুলিশ তার মরদেহ উদ্ধার করে। একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo