• সমগ্র বাংলা

বগুড়ায় স্যান্ডেলের ভেতরে লুকানো দেড় হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে স্যান্ডেলের সোলের ভেতর বিশেষ কৌশলে লুকানো ১ হাজার ৫'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় শাহাজানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ফরিদুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নলঘড়িয়া গ্রামে। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বাসটির একটি সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা এক যাত্রীকে সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত দুই পায়ের স্যান্ডেলের সোলের ভেতর বিশেষভাবে লুকানো দুটি প্যাকেট থেকে মোট ১ হাজার ৫'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও এক জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় শাহাজানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ইয়াবার এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

১

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৪

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

image

নড়াইল পৌরসভায় নিজস্ব অর্থায়নে এক কিলোমিটার ড্রেন নির্মাণ,...

৫

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ভওয়াখালী জমাদ্দার পাড়ায় দীর্ঘ...

  • company_logo