• সমগ্র বাংলা

‎উলিপুরে ইয়াবা ও গাঁজা সেবনের সময় আটক ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও গাঁজা সেবনের সময় তিন জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা প্রদান করা হয়। রোববার (৩ মে) আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছে।

‎থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আশরাফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় উলিপুর মিনি স্টেডিয়াম মাঠ থেকে গাঁজা সেবন অবস্থায় পৌরসভার দয়ালপাড়া এলাকার তৈয়বুর রহমানের ছেলে তাহসান তৌফিক তূর্য (২১), আলতাফ সরদারের ছেলে মান্নাফ সরদার (২৫) ও ইয়াবা সেবন অবস্থায় থেতরাই ইউনিয়নের হারুনেফরা এলাকার আব্দুল খালেকের আব্দুল্ল্যাহ আল মামুন (২৭) কে আটক করেন। পরে ডাক্তারী পরীক্ষা শেষে সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা প্রদান করেন।

‎এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক জানান, আটককৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo