• লিড নিউজ
  • গণমাধ্যম

‎বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি ‎

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আজ ৩ মে (রোববার) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছরের এই দিনে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

‎বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

‎১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।
‎ 
‎সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় দিবসটিতে।
‎ 
‎প্রতিবছরের মতো এবারও ‘বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক’ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ। গণমাধ্যমের স্বাধীনতার সূচকে এবার বাংলাদেশের তিন ধাপ অবনতি হয়েছে। এ বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, গত বছর এই অবস্থান ছিল ১৪৯তম।
‎ 
‎বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র‌্যালি আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে।
‎ 
‎এছাড়া সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

মন্তব্য (০)





image

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূতিতে তিনদিনের বর্ণ...

পাবনা প্রতিনিধি : গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর পূরণ করে ৬৬ বছরে পদ...

image

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহিদ সম্প...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

পদ্মার বুকে দেশবরেণ্য সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত মিল...

মাদারীপুর প্রতিনিধি : নীল আকাশ, টলমল পদ্মার জল আর শীতল বাতাস...

image

‘অর্থকণ্ঠ’ ও ‘বিজনেস আমেরিকা’র যৌথ উদ্যোগে স্বপ্নজয়ী নারী...

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় অর্থ-শিল্প-বাণিজ্য...

image

চন্দনাইশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চ...

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের ...

  • company_logo