• সমগ্র বাংলা

বাংলাদেশ বিমান হবে আন্তর্জাতিক এভিয়েশন হাব: বিমান প্রতিমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, বাংলাদেশ বিমানে নতুন করে ১৪টি বিমান কেনার চুক্তি হয়েছে। আরও কিছু বিমান আসবে। প্রতি বছর তিন কোটি বিদেশি পর্যটক আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় জামালপুর আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী বলেন, আমার মনে হয় বিগত ২০ বছরের মধ্যে এত ভালোভাবে হজ করতে যেতে পারেনি। এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে। আগামীতে ২০ থেকে ২৫ হাজার টাকা কমানো সম্ভব হবে।

তিনি বলেন, হাজিদের ইমিগ্রেশন ও ভিসা জটিলতা নিরসনে সৌদি সরকারের সঙ্গে কথা হয়েছে, যাতে তারা কোনো রকম সমস্যায় না পড়েন।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিশেষ অতিথির বক্তব্য দেন, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু এমপি, জামালপুর -৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত নতুন কুড়ি স্পোর্টসে ৮টি ইভেন্টে প্রায় সাত শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo