• সমগ্র বাংলা

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া দুই নারী দেশে ফিরেছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগঁনার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদের বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা নারীরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের আজিম আলীর মেয়ে আরজিনা আজিম প্রামাণিক (৩১) এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পারগেন্ডারিয়া এলাকার তারা মিয়া সরদারের মেয়ে তাহমিনা আক্তার ইতি (৩৫)।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে গিয়ে মুম্বাইয়ের গ্রান্ট রোড এলাকায় গৃহকর্মীর কাজ করতেন।

আরজিনা প্রামাণিক ২০২৪ সালের ডিসেম্বর মাসে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার হন। পরে ২০২৫ সালের ২০ জুন মুম্বাই পুলিশ তাকে আটক করে এবং ২১ জুন ‘নওজীবন মহিলা হোমে’ পাঠায়। সেখানে তিনি প্রায় ১১ মাস ছিলেন।

অন্যদিকে, তাহমিনা আক্তার ইতি ২০২৪ সালের ২৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার হন। একই বছরের ২৮ সেপ্টেম্বর মুম্বাই পুলিশ তাকে আটক করে এবং পরদিন নওজীবন মহিলা হোমে পাঠানো হয়। সেখানে তিনি প্রায় ১ বছর ৮ মাস অবস্থান করেন।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মুম্বাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), মুম্বাইয়ের এক্সিট পারমিটের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। উভয় দেশের বিজিবি, বিএসএফ, পুলিশসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, দেশে ফেরত আসা নারীদের ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থার জন্য তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত সংস্থার হেফাজতেই রাখা হবে। 

মন্তব্য (০)





image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

১

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৪

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

image

নড়াইল পৌরসভায় নিজস্ব অর্থায়নে এক কিলোমিটার ড্রেন নির্মাণ,...

৫

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ভওয়াখালী জমাদ্দার পাড়ায় দীর্ঘ...

  • company_logo