• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঈশ্বরগঞ্জ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনালে বালিকা বিভাগে বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, আশরাফুল হক, সুভ্রত বিশ্বাস, কামরুল ইসলাম, রিপন চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক জাহানারা বেগম, লিপিকা দাস, আব্দুল আজিজ, হযরত আলী, আবুল খায়ের, কল্পনা সাহা, আব্দুস সালাম, মোহাম্মদ তারেকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় বালিকা বিভাগে বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালক বিভাগে তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের খেলা শেষে সমতায় থাকায় ট্রাইবেকারে ৪-২ গোলে ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতে এই ধরনের টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে। আমরা চাই, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করুক এবং সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo