• সমগ্র বাংলা

দিনাজপুরে জেলা কারাগারে হাজতির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ৩৮ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হাজতির নাম মহসীন আলী। তিনি দিনাজপুর সদর উপজেলার পাইকপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। দিনাজপুর জেল সুপার আবু নুর মো. রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বিকেলে মহসীন আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল ৫টা ৫ মিনিটে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫টা ৩৮ মিনিটে তিনি মারা যান।

তিনি একটি সিআর মামলায় ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে কারাগারে বন্দি ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, হাইপারটেনশন ও স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo