• সমগ্র বাংলা

ঝিনাইদহে হবু জামাইয়ের হাত ধরে ৩ সন্তানের জননী উধাও: এলাকায় চাঞ্চল্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনা ঘটেছে। নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাইয়ের হাত ধরে দুই সন্তানসহ পালিয়ে গেছেন তিন সন্তানের জননী রিমি খাতুন (৩৫)।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রিমি খাতুনের সাথে শৈলকুপার চর-ত্রিবেণী গ্রামের গাড়িচালক রাসেদ আলীর (৩৮) বিয়ে হয়। তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে। জীবিকার তাগিদে রাসেদ প্রায়ই বাড়ির বাইরে থাকতেন।

অভিযোগ উঠেছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের মামুন হোসেন (২৪) নামে এক যুবকের সাথে পরিচয় হয় রিমির। মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। সেই পরিচয় থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।ঘটনার মোড় নেয় তখন, যখন রিমি তার নিজের সাবালিকা মেয়ের বিয়ের জন্য মামুনকে পছন্দ করেন। কিন্তু মা ও হবু জামাইয়ের মধ্যকার অতিরিক্ত মেলামেশা ও ঘনিষ্ঠতা দেখে মেয়ে এই বিয়েতে তীব্র আপত্তি জানায়। পরিবারের দাবি, এই বিষয় নিয়ে ঘরে অশান্তি ও মানসিক চাপ সহ্য করতে না পেরে একপর্যায়ে তাদের বড় মেয়ে আ/ত্মহ/ত্যার পথ বেছে নেয়।

বড় মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর পরেও থামেনি রিমি ও মামুনের সম্পর্ক। বরং তা পরকীয়ায় রূপ নেয়। স্বামী রাসেদ বিষয়টি জানতে পেরে স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে গত ২৭ এপ্রিল (মঙ্গলবার), স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছোট দুই সন্তানকে সাথে নিয়ে হবু জামাই মামুনের হাত ধরে ঘর ছাড়েন রিমি।এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ত্রিবেণী ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন এটি 'টক অব দ্য টাউন'। ভুক্তভোগী স্বামী রাসেদ আলী এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সন্তানদের নিরাপত্তার কথা ভেবে তিনি ব্যাকুল হয়ে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, স্ত্রী যেখানেই থাকুক, ছোট দুটি শিশুকে যেন দ্রুত তাদের বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। শৈলকুপা থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo