• লিড নিউজ
  • রাজনীতি

এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে, শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। বর্তমানে তিনি তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলির’ প্রতি প্রকাশ্যে সমর্থন জানান।

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা সত্ত্বেও ড. নাদিমুর নিজেকে প্রগতিশীল ও সংস্কারমুখী চিন্তার ধারক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জামায়াতের নীতিমালা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্নমত পোষণ করা, এমনকি দলের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়ায় তিনি আলোচনায় আসেন।

এবার তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হতে যাচ্ছেন।

নাদিমুরের বিষয়ে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নাদিমুর রহমান নিজে থেকেই এনসিপিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন।

একই কথা বলেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, নাদিমুর রহমান এনসিপিতে যোগ দেবেন। শুধু উনিই নন; সারা দেশ থেকে অনেক নেতাই আমাদের পার্টিতে যোগ দেবেন।

নিজামীপুত্র নাদিমুর রহমান গণমাধ্যমকে বলেন, এনসিপি তরুণদের শক্তি। তাদের অনেক কাজ আমাকে আকৃষ্ট করেছে। এটি একটি সম্ভাবনাময় দল। তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। আমি এখন দেশের বাইরে। এখান থেকেই তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। দেশে একটি যোগদান অনুষ্ঠানের কথাও রয়েছে।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo