• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ১০৩ নং ফানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে শিক্ষার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টা ২৫ মিনিটে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, কোনো শ্রেণিকক্ষেই শিক্ষার্থী নেই এবং অধিকাংশ কক্ষে তালা ঝুলছে। অথচ নিয়ম অনুযায়ী ওই সময়েও পাঠদান চলমান থাকার কথা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুলটিতে মোট শিক্ষার্থী ১৪৩ জন। এর মধ্যে প্রাক-প্রাথমিক ৩২ জন, ১ম শ্রেণীতে ২৮ জন, ২য় শ্রেণীতে ২৬ জন, ৩য় শ্রেণীতে ২৫ জন, ৪র্থ শ্রেণীতে ১৬ জন এবং ৫ম শ্রেণীতে ১৭ জন। বৃহস্পতিবার হাজিরা খাতায় ৯৮ জন শিক্ষার্থীর উপস্থিতি রেকর্ড করা হলেও সরেজমিনে সাড়ে ৩টায় স্কুলে গিয়ে কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি। এদিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ মাত্র ৪ জন শিক্ষককে অফিস কক্ষে পাওয়া যায়।

বিদ্যালয়ের সামনে রাস্তায় কথা হয় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন ও সিরাজ উদ্দিনের সঙ্গে। তারা বলেন, স্কুল তো বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকার কথা। কিন্তু প্রায়ই ৩টা কিংবা সাড়ে ৩টার মধ্যেই ছুটি হয়ে যায়। অনেক সময় ২টার দিকেও ছুটি দিয়ে দেওয়া হয়। শিক্ষকরা বেশ আরামেই চাকরি করছেন।

একই অভিযোগ করেন অটোচালক সন্জু মিয়া। তিনি বলেন, এই স্কুলে প্রায়ই আগেভাগেই ছুটি হয়ে যায়। এ নিয়ে কিছু বলতে গেলে শিক্ষকদের সঙ্গে তর্ক-বিতর্কও হয়।

বিদ্যালয়ের আশপাশে থাকা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও কথা হলে তারা জানায়, প্রায়ই নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উন্মে কুলসুম বলেন, আজ একজন শিক্ষার্থী পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। এতে অন্য শিক্ষার্থীদের মন খারাপ হয়ে যায় এবং তারা ছুটি দেওয়ার জন্য অনুরোধ করে। আমরা প্রথমে রাজি না হলেও পরে তাদের অনুরোধে ছুটি দিতে বাধ্য হই।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

১

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৪

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

image

নড়াইল পৌরসভায় নিজস্ব অর্থায়নে এক কিলোমিটার ড্রেন নির্মাণ,...

৫

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ভওয়াখালী জমাদ্দার পাড়ায় দীর্ঘ...

  • company_logo