• সমগ্র বাংলা

অবৈধ দখলমুক্ত হলো রাণীনগরের আবাদপুকুর আঞ্চলিক সড়ক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত আবাদপুকুর অঞ্চল। আবাদপুকুর হাট জেলার দ্বিতীয় বৃহত্তম ধান ও পশুর হাট। এক সময় রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কটি সরু ও এবড়ো-থেবড়ো ছিলো। তখন প্রায়শ সড়কে জানজট লেগেই থাকতো। যানজট মুক্ত সড়ক ব্যবহারের জন্য চলছে সিএনজি, ভ্যান ও অটোচার্জার স্ট্যান্ড তৈরির কর্মপরিকল্পনা।  

সূত্রে জানা ২০২২সালে রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়কটি প্রশস্তকরণ করা হয়। প্রশস্তকরণের পর সড়কের দুই পাশের দখলদারদের কেউ মার্কেটের বহি:সিড়ি সড়কের জায়গায় নির্মাণ করে আবার অধিকাংশ দোকানদাররা সড়ক সংলগ্ন স্থানটি ফাঁকা পেয়ে অবৈধ ভাবে দোকানের সামনের ভাগ প্রসারিত করে। ফলে প্রশস্ত হওয়া সড়কটি সরু হওয়ার কারণে যানজট লেগেই থাকে। বিশেষ রবিবার ও বুধবার আবাদপুকুর হাটের দিন চরম ভোগান্তির সৃষ্টি হয়। অবৈধ দখলের শিকার হওয়া সড়কের অংশ উদ্ধার করে পুরো সড়ক ব্যবহারের উপযোগি করার উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন। সম্প্রতি নওগাঁ সড়ক বিভাগ, পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান দুইদিন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এমন অভিযানে সুফল পাচ্ছেন সড়কে চলাচলকারী সকল যানবাহনসহ পথচারীরা। পরবর্তিতে যেন আবার নতুন করে কেউ ফাঁকা করা স্থানটি দখল না করে সেই জন্য প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা হাবিবুল হাসান জানান সড়কের দুই পাশে থাকা স্থাপনাগুলোর পর্যাপ্ত জায়গা থাকা সত্বেও সামনে সড়কের জায়গা ফাঁকা পাওয়ার কারণে অবৈধ ভাবে দখল করে সেই স্থানে দোকান কিংবা বহুতল ভবনের সিঁড়ি নির্মাণ করা হয়। যার ফলে সড়কটি প্রশস্তকরণ করার সুফল পাওয়া থেকে বছরের পর বছর বঞ্চিত হয়ে আসছিলো পথচারীরা। সম্প্রতি প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটি পুরোপুরি ব্যবহারের যে উদ্যোগ গ্রহণ করেছে সত্যিই তা প্রশংসনীয়। আগামীতে যেন আবার ফাঁকা হওয়া জায়গাগুলো পুনরায় বেদখল না হয় সেই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের যেমন সচেতন হতে হবে তেমনি ভাবে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান আবাদপুকুর এলাকাটি খুবই ব্যস্ততম একটি এলাকা। বিশেষ করে আবাদপুকুর হাটবারের দিনগুলোতে এই এলাকায় প্রচুর লোকজন ও যানবাহনের সমাগম হয়। কিন্তু প্রশস্তকরণ সড়কটির দুই পাশ দোকানদারদের অবৈধ দখলের কারণে কৃত্রিম যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশের ফাঁকা জায়গাটি অবৈধ ভাবে দখল হওয়ার কারণে ছোট-বড় যানবাহনগুলো সড়কের উপর রাখা হতো। ফলে অধিকাংশ সময়ই যানজট লেগেই থাকতো। বিশেষ করে হাটের দিনগুলোয় চরম ভোগান্তিতে পড়তে হয় সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের। সড়কের দুই পাশে ফাঁকা জায়গা পাওয়ার কারণে কেউ তাদের মার্কেটের সিঁড়ি সড়কের জায়গায় বৃদ্ধি করেছে আবার কেউ দোকানের সামনের অংশ বর্ধিত করেছে। যার কারণে কৃত্রিম ভাবে প্রশস্ত সড়কটি সরু ছিলো। বহু বছর সড়কটি প্রশস্তকরণের সুফল মিলছিলো না। এমন দখলের হাত থেকে সড়কটিকে ও চলাচলকারী পথচারী-যানবাহনগুলোকে দুর্ভোগের হাত থেকে মুক্ত করতেই অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয়দের সচেতনপূর্বক সড়ক বিভাগ, পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সার্বিক সহযোগিতায় ইতোমধ্যে দুইদিন অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতে যদি কেউ নতুন করে ফাঁকা হওয়া স্থান দখলের চেস্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান আবাদপুকুর এলাকায় সিএনজি, অটোচার্জার, ভ্যান ও অন্যান্য যানবাহনের জন্য স্ট্যান্ড তৈরি করার জন্য খাস জায়গা অনুসন্ধান করা হচ্ছে। যদি সড়কের পাশে স্ট্যান্ড তৈরি করার মতো খাস জায়গা পাওয়া সম্ভব হয় তাহলে সড়কের উপর সিএনজি, ভ্যান কিংবা অটোচার্জারের সারি থাকবে না। তখন পুরো সড়কটি পথচারী ও যানবাহন ব্যবহার করতে পারবে। ফলে সড়কের উপর কোন বাহন না থাকার কারণে আর যানজটের সৃষ্টি হবে না। আলাদা স্ট্যান্ড নির্মাণ করা সম্ভব হলে আবাদপুকুর এলাকার সড়ক থেকে আজীবনের জন্য যানজট দূর হবে। আধুনিক সড়ক ব্যবস্থার সুফল পাবেন এই অঞ্চলের লাখ লাখ মানুষ। এমন উদ্যোগ শতভাগ বাস্তবায়ন করতে স্থানীয় বাসিন্দাসহ অত্র অঞ্চলের সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

বেরোবিতে পুলিশ-প্রশাসনের বৈঠক:আইনশৃঙ্খলা ও সাইবার নিরাপত্...

রংপুর ব্যুরো : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ ...

image

পাবনায় সাংবাদিক পিপুলকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার ভাইয়ে...

পাবনা প্রতিনিধি : ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে পাবনার ভা...

image

বকশিগঞ্জে অবৈধভাবে তেল সংগ্রহ, যুবককে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি ...

image

ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে বিষধর গোখরা সাপের কামড়...

image

পাবনায় হাসপাতালে ৪ মহিলা দালালের কারাদণ্ড ও দুই ডায়াগনস্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

  • company_logo