• সমগ্র বাংলা

বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় প্রসাধনী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাথরেরচর এলাকায় অভিযান চালান জামালপুর-৩৫ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। অভিযানে দেওয়ানগঞ্জ সীমান্তের ১০৭৬ পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩১ পিস ভারতীয় প্রসাধনী। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।পণ্যগুলো উদ্ধারের পর জমা দেওয়া হয়েছে রৌমারী কাস্টমসে।

সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান লে.কর্নেল হাসানুর।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo