• রাজনীতি

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি কেন্দ্রীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। 

রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত এ জামিন আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। এসময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। 

খালেদা জিয়াকে লক্ষ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং এর অঙ্গ সংগঠনগুলোর ২০০ থেকে ৩০০ নেতাকর্মী দেশি অস্ত্র হাতে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলার সময় আসামিরা মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ও জোরপূর্বক আটকে রেখে মুক্তিপণ দাবি করে।

মন্তব্য (০)





image

খোলা চিঠিতে মির্জা ফখরুলকে যা লিখলেন ডা. ইরান

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে &lsqu...

image

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে&rs...

image

‎কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্কঃ বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের ম...

image

‎জামায়াত স্বৈরাচার ব্যবস্থা ফেরাতে চেষ্টা করছে কিনা ভেবে ...

নিউজ ডেস্কঃ নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট ক...

image

গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচার মুক্ত হবে না:...

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সত্যিকার অর্থে...

  • company_logo