• সমগ্র বাংলা

উখিয়ায় বিজিবি’র অভিযান: বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে  ৫৬ হাজার ৭ শত টাকা মূল্যের গোলাবারুদ ও দেশীয় দা উদ্ধার করেছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম সংবাদ এর সত্যতা নিশ্চিত করেছেন। 

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ এপ্রিল শনিবার রাত সোয়া ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম-১৯ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ দিকে এবং বিওপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে বাহারপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি-র উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দা ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরে, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে দা ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবি সদস্যরা দুষ্কৃতকারীদের ধরতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৫৬ হাজার সাতশত টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক  বলেন, “পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo