• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে অবৈধ তেল কারখানায় অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (রোববার, ২৬ এপ্রিল) ‘আবদুল্লাহ ফুড প্রোডাক্ট’ নামে ওই প্রতিষ্ঠানে র‍্যাব-১১, বিএসটিআই এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে ভোজ্যতেল বোতলজাত করে বাজারে সরবরাহ করছিল। এসব ব্র্যান্ডের মধ্যে ছিল সাফি, ন্যাশনাল, রুপের রাণি, রাণি ও গ্রামীণ। এছাড়া নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের অভিযোগও পাওয়া গেছে।

অভিযান পরিচালনা করেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিসা।

ভোক্তা অধিকার লঙ্ঘন ও অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাব জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo