• সমগ্র বাংলা

টেকনাফে বিদেশি পিস্তল, গুলিসহ ৮ মামলার আসামি ডন রাসেল গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ  কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ রাসেল (৩৫) ওরফে ডন রাসেলকে আটক করেছে কোস্ট গার্ড। সে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার আব্দুল গফুরের ছেলে।

শনিবার (২৫ এপ্রিল)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার সিকদার পাড়া সংলগ্ন এলাকায় (২৫ এপ্রিল)  শনিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড টেকনাফ  স্টেশন কমান্ডার  গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের তাজা গোলা ও ৩ টি দেশীয় অস্ত্রসহ  কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ রাসেল (৩৬) ওরফে ডন রাসেল আটক করে।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার আরাফাত হোসেন, (এক্স), বিএন এক ব্রিফিং এ  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডন রাসেল স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে  মাদক, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে  । 

এছাড়াও, সে এলাকায় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। 

তাকে ইতঃপূর্বেও বেশ কয়েকবার টেকনাফ মডেল থানা পুলিশ  বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করলেও বার বার জামিনে এসে অপকর্মে জড়িয়ে পড়ে। 

তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্রের মোট ৮ টি মামলা রয়েছে। 

জব্দকৃত অস্ত্র ও আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo