• সমগ্র বাংলা

ফসলি জমির মাটি কাটা বন্ধে জোর দাবি, সাতকানিয়ায় এমপি জসিম উদ্দীন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের -তে পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ সদস্য । সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর নবী, সেনা ক্যাম্পের মেজর সাকিবুজ্জামান পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী এবং ইটভাটা মালিক সমিতির প্রতিনিধিরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসিম উদ্দীন বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। কৃষি জমি রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষকদের স্বাবলম্বী করতে পারলে দেশও স্বাবলম্বী হবে। তাই সবাইকে মিলে কৃষিজমি রক্ষা করতে হবে।”

ইটভাটা মালিকদের উদ্দেশ্যে তিনি বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আগামী বছর থেকে মাটির পরিবর্তে ব্লক তৈরি করে ইটভাটার কার্যক্রম চালানোর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি রাতের অন্ধকারে যাতে কৃষিজমির মাটি কাটা না হয়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি করার নির্দেশনা দেন।

সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo