• সমগ্র বাংলা

বরুড়ায় ন্যাশনাল ব্যাংক ম্যানেজার মাজহারুল ইসলাম লিটনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলা ন্যাশনাল ব্যাংক পিএলসি শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম লিটনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্যাংকের বরুড়া শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ব্যাংকার সুমন আহমেদ ও এমদাদুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া শাখার এক্সিকিউটিভ অফিসার বেলায়েত হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আহসান হাফিজ, ইলিয়াস আহমেদ এবং আব্দুল খালেক মুন্সি। 

এসময় বক্তারা বিদায়ী ম্যানেজার মাজহারুল ইসলাম লিটনের কর্মদক্ষতা, আন্তরিকতা ও সেবামূলক মনোভাবের প্রশংসা করে স্মৃতিচারণ করেন। তারা বলেন, তাঁর দায়িত্বশীল নেতৃত্বে বরুড়া শাখা গ্রাহকসেবায় বিশেষ সুনাম অর্জন করেছে।

অন্যদিকে ন্যাশনাল ব্যাংকের বরুড়া উপজেলা শাখার গাহক ব্যবসায়ী হাজী ছিদ্দিকুর রহমান, সুমন সাহা ও বিনয় সাহা বক্তব্য রাখেন।  

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির নেতা নুরুল হক নুরু, বাবুল হোসেন, জসীম উদ্দিন চৌধুরী, মাস্টার শফিউল্লাহ, আবাদ মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এদিন ম্যানেজার মাজহারুল ইসলাম লিটনের পাশাপাশি ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন খানকেও বিদায় জানানো হয়।

অনুষ্ঠানের শেষে ন্যাশনাল ব্যাংকের বরুড়া শাখার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo