• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পানিস্বল্পতায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে আশঙ্কাজনক হারে কমেছে উৎপাদন। পানি সংকটে কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি বন্ধ দিতে হয়েছে। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রে বর্তমানে চালু থাকা এক ইউনিটে উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট।

কেন্দ্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ জানান, পানি সংকটে বর্তমানে কেন্দ্রে চালু থাকা ১টি ইউনিটে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট। গত সপ্তাহে ২টি ইউনিট চালু রাখা সম্ভব হলেও কাপ্তাই হ্রদে অস্বাভাবিক হারে পানি কমতে থাকায় মঙ্গলবার আরও একটি ইউনিট বন্ধ করে দিতে হয়েছে। এ অবস্থা চলতে থাকলে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হবে। বৃষ্টি না হলে পরিস্থিতির উত্তরণ হবে না।

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, চলতি শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে দ্রুতগতিতে পানির স্তর কমে যাচ্ছে। ফলে হ্রদের পানির ওপর নির্ভরশীল কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন এখন সবনিম্ন পর্যায়ে চলে গেছে। রুলকার্ভ অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর থাকার কথা ৮৩ দশমিক ৮০ ফুট বা মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু বুধবার সকালে হ্রদে পানির লেভেল ছিল ৭৭ দশমিক ৪৭ ফুট।

মন্তব্য (০)





image

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বাকৃবিতে পোস্টার প্রেজেন্টে...

বাকৃবি প্রতিনিধি : বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্...

image

বরুড়ায় ন্যাশনাল ব্যাংক ম্যানেজার মাজহারুল ইসলাম লিটনের বি...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলা ন্যাশনাল ব্যাংক পিএলসি শাখার...

image

যশোরের শার্শায় গত বছরের সিলেব‍্যাসের প্রশ্নে বাংলা ২য় পত্...

বেনাপোল প্রতিনিধি :যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান...

image

সাটুরিয়ায় বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদনে কৃষক প্রশি...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা অঞ্চল...

image

মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়ি...

নীলফামারী প্রতিনিধি : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শি...

  • company_logo