• সমগ্র বাংলা

মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে ফুলের তোড়া নিলেন ইউএনও

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা দিয়েছে। এবার মন্ত্রীর নির্দেশনা অমান্য করে নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের রাস্তায় দার করিয়ে ফুলের তোড়া নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ তাকমিলা।   

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্সের আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা।  

জানা যায়, সুস্থ মা ও সুস্থ শিশু নিশ্চিত করার লক্ষ্যে পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় ৯৯ জন নবজাতকের মায়ের হাতে পুষ্টি সম্পূর্ণ খাবার তুলে দেওয়ার আয়োজন করেন বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্স। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি থেকে নামছেন এসময়ে একজন আনসার সদস্য গাড়ীর গেট খুলে দিচ্ছেন। গাড়ীর সামনে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। পরে তিনি গাড়ি থেকে নামার পরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়, এসময়ে একজন শিক্ষার্থী রাস্তার মাঝে দাঁড়িয়ে ইউএনওকে স্যালুট দিচ্ছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফুলের তোড়া হাতে নিয়ে ভিতরে প্রবেশ করছেন। 

ওব্যাট হাই স্কুল ইনচার্জ মো মনজুর আলম বলেন, আমাদের এখানে শিক্ষার্থী কার্যক্রম রয়েছে এখানে আজকে একটি অনুষ্ঠান ছিলো। শিক্ষার্থীদের রাস্তায় দার করিয়ে ছিলাম এটা দেখে ইউএনও মহোদয় খেপে গিয়েছিলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

এবিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ তাকমিলা বলেন, শিক্ষার্থীদের রাস্তায় দার করিয়ে ফুলের তোড়া নেওয়া হয়নি। আমি এটা শুনেছিলাম তারপর বলেছি শিক্ষার্থীদের সড়ায় নেন। আমি ওখানে প্রবেশ মুখে দেখে শিক্ষার্থীদের সরাই দিয়েছি।###

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদনে কৃষক প্রশি...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা অঞ্চল...

image

১৭ বছর পলাতক খুনি ধরা, কালীগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে আইনের...

image

পাবনায় ছাত্রশিবির-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: গুলি...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছ...

image

লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক মতবিনিময় ...

লালমনিরহাট প্রতিনিধি:: ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা -এ...

image

চাটমোহরে ফসলি জমির মাটি বিক্রির সাথে জড়িত চক্রের ৫ ব্যক্ত...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধ...

  • company_logo