• সমগ্র বাংলা

চাটমোহরে ফসলি জমির মাটি বিক্রির সাথে জড়িত চক্রের ৫ ব্যক্তি আটক: সরঞ্জামাদী জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ইটভাটাসহ অন্যান্য স্থানে বিক্রির সাথে জড়িত একটি চক্রের ৫ ব্যক্তিকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ|

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এবং সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ বিল এলাকা থেকে ফসলী জমির টপ সয়েল কেটে বিক্রি করা ৫ মাটি খেকোকে আটক করা হয়। এ সময় এস্কেভেটর মেশিনের ৫ টি ব্যাটারিসহ মাটি কাটা এবং যানবাহনের সরঞ্জামাদী জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে|

আটককৃতরা হলো, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের শামসুল মোল্লার ছেলে মোতাহার মোল্লা (৪২), পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার অরণখোলা এলাকার নূর মোহাম্মদের ছেলে মিতারুল ইসলাম (৩২) ও একই উপজেলার সরাইকাদি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রায়হান আলী (২৭)|

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে চাটমোহর উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে তিন ফসলী জমির মাটি কেটে ইটভাটাসহ অন্যান্য স্থানে বিক্রি করা হচ্ছিল| এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খৈরাশ এলাকায় অভিযান চালিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় এস্কেভেটরের পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়েছে। 

এছাড়া অপর অভিযানে মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মাকিম হোসেনের ছেলে মাসুদ রানা (৩৩) এবং সোনাহারপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মহরম আলীকে (৩৬) আটক করা হয়। এসময় অবৈধ মাটি খনন কাজে ব্যবহৃত গিয়ার লিভার, ট্রলি (কুত্তাগাড়ী) স্টিয়ারিং এবং শ্যালো মেশিনের হ্যান্ডেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

আসামীদের বৃহস্পতিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি গোলাম মোস্তফা।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo