• সমগ্র বাংলা

দিনাজপুরে ট্রেনের এসি কেবিনে র‍্যাবের অভিযান ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে  অভিযান চালিয়ে ৩৮৫ পিস ইয়াবাসহ  ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে ওই অভিযান চালায় তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাবের মিডিয়া উইং জানায়, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্য ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটিতে গতকাল বুধবার রাতে দিনাজপুরের সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্হানে অভিযান চালায় র‍্যাব ১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন ক্যাম্পের সদস্যরা।

এসময় ‘খ’ বগির ৪ নং এসি কেবিনে  দুই জনকে আটক করে ৩৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক ২ জন হলো নাটোরের বাগাতিপাড়ার কালিকাপুর গ্রামের মুত সাজদার মোল্লার ছেলে

আসলাম আলী (৪৮) এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে হৃদয় ইসলাম রনি (২৭)। তাদেন বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নিতে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo