• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে অটোবাইকের সংঘর্ষ : কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে   হামিম সরদার(২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত  হয়েছে। 

বুধবার(২২ এপ্রিল) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস সংলগ্ন  এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 

নিহত হামিম ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে। সে ভাঙ্গা কেএম কলেজের ছাত্র ছিল এবং কেএম কলেজের ছাত্রদলের সদস্য ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সে মোটরসাইকেল চালিয়ে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাউতিকান্দা ফিডার সড়কের প্রবেশ মুখে রেললাইন আন্ডারপাস  এলাকায় পৌছালে বিপরীতমুখী দুটি ব্যাটারীচালিত অটোর সঙ্গে সংঘর্ষে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করেছেন। 

 

মন্তব্য (০)





image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

১

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৪

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

image

নড়াইল পৌরসভায় নিজস্ব অর্থায়নে এক কিলোমিটার ড্রেন নির্মাণ,...

৫

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ভওয়াখালী জমাদ্দার পাড়ায় দীর্ঘ...

  • company_logo