• সমগ্র বাংলা

বকশিগঞ্জে পুকুর পাড় থেকে মর্টারশেল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুরপাড়ে একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার কামালপুর উত্তর গ্রামে মর্টারশেলটির সন্ধান পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে কামালপুর উত্তর গ্রামের বাসিন্দা কুলছুমা বেগম (৫০) প্রতিবেশী সাদা মিয়ার পুকুরপাড়ে ছাগল চড়াতে যান। এ সময় তিনি লোহাসদৃশ একটি ভারী বস্তু পড়ে থাকতে দেখে সেটিকে সাধারণ লোহার টুকরো মনে করে কুড়িয়ে বাড়িতে নিয়ে যান।

বাড়িতে নেওয়ার পর তার ছেলে রিয়াজুল ইসলাম বস্তুটি দেখে মর্টারশেল বলে সন্দেহ করেন। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় তিনি দ্রুত বস্তুটি বাড়ির বাইরে নিয়ে গিয়ে গ্রামের একটি খোলা স্থানে রেখে স্থানীয়দের বিষয়টি জানান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি একটি পুরনো মর্টারশেল বলে ধারণা করা হচ্ছে। এটি সক্রিয় কি না, তা নিশ্চিত নয়। বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, বকশীগঞ্জের কামালপুর সীমান্ত এলাকা মুক্তিযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র ছিল। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া বস্তুটি সে সময়কার অবিস্ফোরিত মর্টারশেল হতে পারে।
 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo