• সমগ্র বাংলা

রাণীনগরে নকল জুস কারখানায় অভিযান, বিপুল পরিমাণ পণ্য জব্দ-জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জুস ও সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ কারখানার মালিক মঈনু আলী উপস্থিত না থাকায় তার স্ত্রী লাইলী খাতুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

অভিযানে প্রায় ৭ বস্তা প্রস্তুত ভেজাল জুস এবং আরও প্রায় ১ বস্তা ছড়ানো অবস্থায় জুসসহ মোট ৮ বস্তা পণ্য জব্দ করা হয়। পরে জব্দকৃত ভেজাল জুস জনসম্মুখে ধ্বংস করা হয় এবং জুস তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, দীর্ঘ কয়েক বছর ধরে হরিশপুর এলাকায় ওই কারখানায় নকল (ভেজাল) জুস উৎপাদন করা হচ্ছিল। এর আগেও একাধিকবার জরিমানা হলেও প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন কারখানার মালিক। এসব ভেজাল জুস পান করে এলাকার শিশুদের মাঝে প্রায়ই অসুস্থতার ঘটনা ঘটত। এলাকার লোকজন নিষেধ করতে গেলে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হতো।

রাণীনগরের এসিল্যান্ড নাবিলা ইয়াসমিন বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, শিশুদের জন্য অস্বাস্থ্যকর ও নকল খাদ্যপণ্য কেনা থেকে বিরত থাকতে হবে।

মন্তব্য (০)





image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

১

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৪

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

image

নড়াইল পৌরসভায় নিজস্ব অর্থায়নে এক কিলোমিটার ড্রেন নির্মাণ,...

৫

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ভওয়াখালী জমাদ্দার পাড়ায় দীর্ঘ...

  • company_logo