• সমগ্র বাংলা

সিটি কর্পোরেশনের নোটিশ অমান্যের অভিযোগ, ছাদ ঢালাইয়ের আগে প্রশাসনের হস্তক্ষেপ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২২ নম্বর ওয়ার্ডে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দেওয়া ওই আবেদনে উল্লেখ করা হয়, কচুয়া মৌজার নেছারিয়া হাউজিংয়ের ২ নম্বর রোডের ২৪ নম্বর হোল্ডিংয়ের মালিক আব্দুল কাদের, পিতা জাফর আহমেদ, দক্ষিণ চাঁদপুরের মিয়াজীপাড়া, লাকসাম এলাকার বাসিন্দা। তার বাড়ির নির্মাণকাজ অনুমোদিত নকশার বাইরে গিয়ে করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, এ বিষয়ে পূর্বে কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি নোটিশ জারি করে নির্মাণকাজ সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, তা মানা হয়নি। বরং বর্তমানে ভবনের ছাদ ঢালাইয়ের জন্য সেন্টারিংয়ের কাজ চলমান রয়েছে।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়ম বহির্ভূত নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন আবেদনকারীরা।

লিখিত আবেদনে নেছারিয়া হাউজিং কল্যাণ সোসাইটি সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। 

যার বিরুদ্ধে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ আনা হয়েছে।  তিনি বলেন, আমাদের মধ্যে শালিস হয়েছে। সেখানে দুই পক্ষের লোকেরা উপস্থিত ছিলো। সিদ্ধান্ত হয়, কাজ করার জন্য। তাই আমি কাজ শুরু করেছি। ভবনের উত্তর সাইডে বারান্দা রাখা যাবে না, সে অনুসারে আমি কাজ করতেছি। এখন আবার তারা নতুন করে কাজ বন্ধ করার জন্য আবেদন করেছি। তারা সিরিয়াস ডিস্টার্ব করছে। এখন কাজ বন্ধ রাখছি। 

এই বিষয়ে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, এই বিষয়ে আমি লোক পাঠিয়েছি। কাজ বন্ধ রাখার জন্য বলেছি। আমি ঢাকা আছি। আগামীকাল  বিষয়টি দেখবো। 

উল্লেখ্য, কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু অনুমোদনবিহীন ভবন নির্মাণে কঠোর অবস্থান নিয়েছেন, যেখানে প্ল্যান বা নকশা ছাড়া নির্মিত ভবনের কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন। ১ মার্চ ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণের পর, তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত ও একটি 'ক্লিন ও গ্রিন' সিটিতে রূপান্তর করার অঙ্গীকার করেছেন।

 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo