• লিড নিউজ
  • রাজনীতি

‘বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা আনত ওবায়দুল কাদের’

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কড়া মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীরবিক্রম। ওবায়দুল কাদের বস্তা ভরে ইয়াবা আনতে প্রতিমাসে কক্সবাজার যেতেন বলে মন্তব্য করেছেন তিনি। 

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ওবায়দুল কাদের প্রতিমাসে এক-দুইবার করে কক্সবাজার যেতেন বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। আপনারা তখন মনে করেছেন— মন্ত্রী কতই না পরিশ্রমী, বার বার কক্সবাজার যায়। বার বার কক্সবাজার যাও কেন? রাজশাহী যাও না কেন? দিনাজপুর যাও না কেন? কক্সবাজার যেত বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য।

তত্ত্বাবধায়ক সরকারের সময় মাদকের সমস্যা কিছুটা কমেছিল উল্লেখ করে তিনি বলেন, এখন ইয়াবা ট্যাবলেট জনপ্রতিনিধিরাই করছে। সোজা পয়সা কামানোর জন্য এর থেকে ভালো কোনো ব্যবস্থা নাই। রাতারাতি কোটি কোটি টাকা রোজগার করা। অথচ, ওখানে জনপ্রতিনিধিরা বলছে— ইয়াবা যারা করে, তাদের ঠিকানা হবে পুলিশের কাছে। পুলিশের কাছে তো হচ্ছে না!

এলডিপির সভাপতি বলেন, সংসদে তিন ভাগের একভাগ ব্যবসায়ী; আরেক ভাগ অশিক্ষিত, যারা পার্লামেন্ট বানানও উচ্চারণ করতে পারে না। স্বশিক্ষিত মানে কি, অশিক্ষিত। অশিক্ষিত না লিখে ভদ্র ভাষায় লিখে স্বশিক্ষিত।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo