• সমগ্র বাংলা

আত্মকর্মসংস্থান গড়তে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগ-ফ্রি কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। PRAP ও GESIAP প্রকল্পের আওতায় এই উদ্যোগে পৌর এলাকার নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌরসভার প্রশাসক এ.টি.এম. কামরুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতা ও পেশাভিত্তিক প্রশিক্ষণ ছাড়া কর্মসংস্থানের সুযোগ সীমিত। তাই পৌরসভার পক্ষ থেকে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যাতে যুব সমাজ নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কম্পিউটার পরিচালনা ও নিরাপদ ড্রাইভিংয়ের উপর বাস্তবমুখী জ্ঞান অর্জন করবে, যা ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের পথকে সহজ করবে।

অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় কম্পিউটার ও ড্রাইভিং ট্রেডে ৩০ জন করে ৬০ জন প্রশিক্ষণার্থী এত অংশগ্রহণ করছেন।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo